News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিধানসভা নির্বাচন : ত্রিপুরায় অন্তিম দিনে মনোনয়ন জমা পড়ল ২২৮টি, সর্বমোট ৩০৫টি
Image

বিধানসভা নির্বাচন : ত্রিপুরায় অন্তিম দিনে মনোনয়ন জমা পড়ল ২২৮টি, সর্বমোট ৩০৫টি

আগরতলা, ৩০ জানুয়ারি (হি.স): ত্রিপুরায় মনোনয়ন জমা দেওয়ার আজ ছিল অন্তিম দিন। আজ একদিনে ২২৮টি মনোনয়ন জমা পড়েছে, তা সর্বকালের রেকর্ড বলে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক দাবি করেছেন। আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতায় এই কাজ সম্ভব হয়েছে। সর্বত্র সুশৃঙ্খলভাবে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় সমস্ত রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারেন তার জন্য ৬০টি রিটার্নিং অফিসারের কার্যালয়ে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। গত ৩/৪ দিন ধরে তার প্রস্তুতি চলছিল। আজ সমস্ত প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়ন জমা দিয়েছেন, দাবি করেন তিনি।

তাঁর দাবি, সারা রাজ্যে প্রার্থীদের বাধা দেওয়া, আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত অভিযোগ মিলেনি। ফলে, দুপুর তিনটে পর্যন্ত যতজন প্রার্থী মনোনয়ন জমা দিতে এসেছেন তাঁদের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে। তাঁর কথায়, ২৭ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় ৭৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। আজ একদিনে ২২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর দাবি, ইতিপূর্বে একদিনে এত সংখ্যক মনোনয়ন কখনোই জমা পড়েনি।

তাঁর বক্তব্য, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আজ সুশৃংখলভাবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁদের জন্য আলাদা সময় এবং পৃথক রুটের ব্যবস্থা করা হয়েছিল। সেই মতো প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এদিন তিনি জানান, এবার সর্বমোট ৩০৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামীকাল মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে। ২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন। এরপরই প্রার্থীদের চিত্র পরিষ্কার হয়ে যাবে। তাঁর কথায়, ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।এদিকে, মনোনয়ন পত্র পরীক্ষা পর্ব পর্যবেক্ষণে ২৫ জন অবজারভার গতকালই ত্রিপুরায় এসে পড়েছেন। তাঁরা নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে মনোনয়ন পত্র পরীক্ষা হচ্ছে, তা নিশ্চিত করবেন। এছাড়া, ৮ জন পুলিশ অবজারভার এবং ৩ জন স্পেশাল অবজারভার ত্রিপুরায় এসেছেন। তাঁরা নির্বাচনী কাজ পর্যবেক্ষণ করছেন। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিকের দাবি, মনোনয়ন জমা দিয়েছেন সকল প্রার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রদান করা হয়েছে।

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top