News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার হামলায় ইউক্রেনে নতুন করে নিহত ৪ জন
Image

রাশিয়ার হামলায় ইউক্রেনে নতুন করে নিহত ৪ জন

কিয়েভ, ৩০ জানুয়ারি (হি.স.) : রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনে নতুন করে নিহত চার জন । এর মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বিমান হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ শহর খেরসনে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাতে এক বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ রাশিয়ান সেনাবাহিনী সারাদিন নৃশংসভাবে খেরসন গোলাবর্ষণ করেছে। হামলায় দুইজন নারী ও একজন নার্স আহত হয়েছেন। এখন পর্যন্ত ছয়জন আহত ও ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। গত বছরের নভেম্বরে খেরসন শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করার পর থেকে দক্ষিণ ইউক্রেনের ফ্রন্টটি যথেষ্ট শান্ত রয়েছে।

খেরসন হলো চারটি শহরের অন্যতম শহর যা রাশিয়া তাদের ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে। যদিও এই চার শহরের সব অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ নেই। শহরগুলোর আঞ্চলিক রাজধানীতে প্রায়ই গোলাবর্ষণ হচ্ছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে।-

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top