News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • রামচন্দ্রঘাট কেন্দ্রে তিপরা মথা প্রার্থী এটিটিএফ-র আত্মসমর্পণকারী জঙ্গী নেতা রঞ্জিত দেববর্মা মনোনয়ন জমা দিলেন
Image

রামচন্দ্রঘাট কেন্দ্রে তিপরা মথা প্রার্থী এটিটিএফ-র আত্মসমর্পণকারী জঙ্গী নেতা রঞ্জিত দেববর্মা মনোনয়ন জমা দিলেন

আগরতলা, ৩০ জানুয়ারি(হি. স.) : এটিটিএফ-র আত্মসমর্পণকারী জঙ্গী নেতা রঞ্জিত দেববর্মা আজ বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রামচন্দ্রঘাট কেন্দ্রে তিপরা মথার প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে লড়বেন। তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে দূরে রেখেছেন। কিন্তু, রামচন্দ্রঘাটে মানুষের ভাগ্য নির্ধারণ আত্মসমর্পণকারী জঙ্গী নেতার হাতে তুলে দিয়েছেন, এমনটাই সমালোচনা হচ্ছে সর্বত্র।

প্রসঙ্গত, ৪২ আসনে তিপরা মথা প্রার্থী দিয়েছে। জনজাতিভিত্তিক এই আঞ্চলিক সাধারণ এবং তপশীলি সংরক্ষিত আসনেই প্রার্থী দিয়েছে। তবে রামচন্দ্রঘাট কেন্দ্রে তিপরা মথার প্রার্থীকে নিয়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে। ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইছে।

প্রদ্যোত কিশোর জানিয়েছেন, নির্বাচনে যোগ্যদের বাছাই করে প্রার্থী বানানো হয়েছে। জনজাতিদের স্বার্থে ঐক্য চাই, সেই লক্ষ্য নিয়েই তিপরা মথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক্ষেত্রে, কারোর সাথে অন্যায় হয়েছে, এমনটা ভাবলে জনজাতি ঐক্যে চিড় ধড়ানো হবে। তাই, সকলে সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচনী যুদ্ধে জয়ী হওয়ার জন্য ঝাপিয়ে পড়ুন, আবেদন রাখেন তিনি। 

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top