News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ১৮-এর রাজ্য বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি আসনে জিতবে বিজেপি, সিপিএম ও কংগ্রেস সাড়া দেশে জিরো, আগরতলায় বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
Image

১৮-এর রাজ্য বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি আসনে জিতবে বিজেপি, সিপিএম ও কংগ্রেস সাড়া দেশে জিরো, আগরতলায় বলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

ত্রিপুরায় অশুভ এই জোটের কী দশা হয়, তা প্রমাণিত হবে ১৬ ফেব্রুয়ারি : নেডার আহ্বায়ক ড. শর্মা

আগরতলা, ৩০ জানুয়ারি (হি.স.) : ২০১৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের চেয়ে এবার বেশি আসনে জিতবে বিজেপি। সাড়া দেশে জিরো হয়ে গেছে সিপিআইএম ও কংগ্রেস। ত্রিপুরায় অশুভ এই জোটের কী দশা হয়, তা প্রমাণিত হবে ১৬ ফেব্রুয়ারি। আগরতলায় দলীয় প্রার্থীদের নিয়ে রোড-শো শেষ করে বলেছেন নর্থ-ইস্ট অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক তথা অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ সোমবার বিশাল রোড-শো করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, অসমের কয়েকজন নেতা-বিধায়ক সহ বিজেপির অন্য হেভিওয়েট প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। রোড-শোয় অংশগ্রহণ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের কোর্ডিনেটর ডা. সম্বিত পাত্রা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বেশ কয়েকজন নেতা।

দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে এসে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেডা-র আহ্বায়ক ড. শর্মা বলেন, ত্রিপুরায় কংগ্রেস-সিপিআইএম অশুভ জোট কোনও ফ্যাক্টর নয়। সাড়া দেশে এরা জিরো হয়ে গেছে। ত্রিপুরার ফলাফলে বিগ জিরো হয়ে যাবে এই জোট। ২০১৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি আসনে জিতবে বিজেপি।

দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি আবারও সরকার গঠন করবে। ‘ঐক্য, উন্নয়ন এবং রাজ্যবাসীর অধিকার বাস্তবায়িত করতে আমরা এবারের নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আইপিএফটি সর্বদা আমাদের সাথে রয়েছে এবং থাকবেও।’

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top