News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির বিভিন্ন মন্ডলে মন কি বাত শুনলেন নেতা কর্মীরা
Image

বিজেপির বিভিন্ন মন্ডলে মন কি বাত শুনলেন নেতা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন আইডিয়া দিয়ে থাকেন৷ বিজেপি বনমালীপুর মণ্ডল কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনার পর এমনটা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য৷ প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশবাসীর সঙ্গে বাক্যলাপের সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয়ে বার্তা দেন মন কি বাতের মাধ্যমে৷ জানুয়ারি মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মন কি বাত দলীয় নেতৃত্ব ও কার্যকরতাদের সঙ্গে শোনেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এদিন বিজেপি বনমালিপুর মণ্ডল কার্যালয়ে বিজেপি কার্যকরতাদের সাথে মন কি বাত অনুষ্ঠান শুনেন তিনি৷ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে নতুন নতুন আইডিয়া দিয়ে থাকেন৷ দেশের বিভিন্ন স্থানের কাজকর্মের বিষয়ে এই মন কি বাতের মাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্তদের এদিন সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ত্রিপুরা রাজ্য থেকে দুজন পদ্মশ্রী পেয়েছেন৷ তার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top