নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের অবিলম্বে নিয়মিত করা এবং অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা অবিলম্বে প্রদানের জন্য জোরালো দাবি জানিয়েছে ত্রিপুরা এস এস এ শিক্ষক ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের অবিলম্বে নিয়মিতকরণের জন্য ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ জারি করেছে৷ এখনো পর্যন্ত রাজ্য সরকার টেট এর অজুহাত দেখিয়ে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করেনি৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ত্রিপুরা এস এস এ শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন৷ সংগঠনের রাজ্য সম্পাদক সজল দেব শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ এবং পেনশনের অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর৷ ফলে সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ অনতিবিলম্বে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়মিতকরণের জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব এবং শিক্ষা অধিকর্তার কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

নিয়মিতকরণের দাবী জানাল সর্বশিক্ষার শিক্ষকরা
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















