News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়মিতকরণের দাবী জানাল সর্বশিক্ষার শিক্ষকরা
Image

নিয়মিতকরণের দাবী জানাল সর্বশিক্ষার শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের অবিলম্বে নিয়মিত করা এবং অন্যান্য যাবতীয় সুযোগ-সুবিধা অবিলম্বে প্রদানের জন্য জোরালো দাবি জানিয়েছে ত্রিপুরা এস এস এ শিক্ষক ওয়েলফেয়ার এসোসিয়েশন৷  সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের অবিলম্বে নিয়মিতকরণের জন্য ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ জারি করেছে৷ এখনো পর্যন্ত রাজ্য সরকার টেট এর অজুহাত দেখিয়ে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করেনি৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ত্রিপুরা এস এস এ শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন৷ সংগঠনের রাজ্য সম্পাদক সজল দেব শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ এবং পেনশনের অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর৷ ফলে সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ অনতিবিলম্বে সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষকদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়মিতকরণের জন্য সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিব এবং শিক্ষা অধিকর্তার কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top