News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭ রামনগর কেন্দ্রে ভোট প্রচার করছেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন
Image

৭ রামনগর কেন্দ্রে ভোট প্রচার করছেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ৭ নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে প্রার্থী ও তার অনুগামীরা রামনগর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়েছেন৷  ৭ রামনগর বিধানসভা এলাকায় প্রার্থী হয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের সচিব বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন৷৷ তিনি নির্দল প্রার্থী হিসেবে এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ কংগ্রেস এবং সিপিআইএম নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে৷ এই কেন্দ্রে কংগ্রেস ও সিপিআইএম প্রার্থী দেবেনা৷ রাজ্যের শাসকদল বিজেপি প্রার্থীর সঙ্গেই নির্দল প্রার্থীর প্রতিদ্বন্দিতা হওয়ার সম্ভাবনা প্রবল৷ শনিবার নির্দল প্রার্থী মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মন রামনগর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন৷ ভোট প্রচারে গিয়ে তিনি জনগণের কাছ থেকে দারুন সারা পেয়েছেন৷ এদিন ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুষোত্তম রায় বর্মন বলেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করার আহ্বানে তিনি এবারের বিধানসভা নির্বাচনে মানবাধিকার কমিশনের কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷  জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেছেন৷

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top