News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মজলিশপুরে সঞ্জয় দাস এবং আশারামবাড়িতে দিলীপ দেববর্মা সিপিএম প্রার্থী
Image

মজলিশপুরে সঞ্জয় দাস এবং আশারামবাড়িতে দিলীপ দেববর্মা সিপিএম প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ বামফ্রন্টের প্রার্থী তালিকায় বদল আনা হয়৷ প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা এবং মানিক দে দুজনের পরিবর্তে নতুন মুখ প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়৷ রাতের বেলা বামফ্রন্ট রাজ্য কমিটি আহবায়ক নারায়ণ কর বিবৃতি প্রকাশ করে জানান, ১০ মজলিশপুর কেন্দ্রে প্রার্থী মানিক দের পরিবর্তে বেসরকারি শিক্ষক সমিতির নেতৃত্ব সঞ্জয় দাসকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়৷ অপরদিকে ২৬ আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী অঘোর দেববর্মার পরিবর্তে মনোনীত প্রার্থী করা হয় দিলীপ দেববর্মাকে৷ বাধারঘাট কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এডভোকেট পার্থ রঞ্জন সরকারকে করা হয়৷ সকলে নতুন প্রার্থী৷ তিনজন প্রার্থী দ্রুত মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনি কাজে ঝাপাবে৷ দলীয় সূত্রে খবর অঘোর দেববর্মা এবং মানিক দে দুজনের শারীরিক অসুস্থতার জন্য প্রতিদ্বন্দ্বিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top