News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিএমের সাথে জোট মেনে নিতে পারেননি বিশালগড়ের এক প্রবীণ কংগ্রেস কর্মী
Image

সিপিএমের সাথে জোট মেনে নিতে পারেননি বিশালগড়ের এক প্রবীণ কংগ্রেস কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপিকে পরাজিত করতে একে অপরের পুরনো শত্রু কংগ্রেস সিপিএম জোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু কংগ্রেস সিপিআইএমের জোট যে শুধু দলের এবং দলের নেতাদের স্বার্থসিদ্ধির জন্য সেটা বলার অপেক্ষা রাখে না৷ বিগত ২৫ বছরের বাম  জামানায় কংগ্রেস এবং সিপিএম একে অপরের চরম শত্রুর পক্ষ ছিল৷ একে অপরের প্রতি তীব্র সমালোচনা সহ বাড়িঘরে হামলা অগ্ণিসংযোগ এবং খুনের ঘটনা আজও মানুষের মনে ইতিহাস হয়ে আছে৷ তখনকার সেই বিভৎস দিনগুলির কথা এখনো স্পষ্ট মনে আছে সবার৷ ঠিক এমনই কিছু বীভৎস দিনের কাহিনী তুলে ধরলেন কংগ্রেসের প্রাক্তন প্রধান৷ নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী থাকাকালীন ১৯৮০ সালে বিশালগড় মহকুমার নেহাল চন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দায়িত্ব পেয়েছিলেন ওই এলাকার মলিন চন্দ্র দাস৷ তিনি একই পঞ্চায়েতের ১০ বছর প্রধানের দায়িত্বে ছিলেন৷ প্রাক্তন প্রধান মলিন চন্দ্র দাস ১৯৮৭ সালের ১৯ নভেম্বরের কথা আজও ভুলতে পারেননি৷ ১৯৮৭ সালের ১৯ নভেম্বর বিকেল চার ঘটিকায় প্রাক্তন প্রধান মলিন চন্দ্র দাসের দুই ভাই দিলীপ দাস এবং সুকলাল দাসকে  দুষৃকতিকারীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয়েছিল৷ তাদের অপরাধ একটাই ছিল তারা কংগ্রেসের সমর্থক ছিল৷  তাদের ভাই মলিন চন্দ্র দাস কংগ্রেসের প্রধান৷ কংগ্রেস করার অপরাধে মলিন চন্দ্র দাসের দুই ভাই খুন হতে হলো  দুষৃকতিকারীদের হাতে৷ দুই ভাইয়ের মৃত্যুর ইতিহাস বুকে চেপে রেখে আজও বেঁচে রয়েছেন৷  বর্তমানে উনার বয়স ৭৫৷ এখনো পর্যন্ত মলিন চন্দ্র দাস দুই ভাইয়ের খুনের বিচার পাননি৷ আজ সেই কংগ্রেস সিপিএমই হাতে হাত মিলিয়ে জোট হয়েছে৷ কংগ্রেসের প্রাক্তন প্রধান মলিন চন্দ্র দাস জানিয়েছেন কংগ্রেস এবং সিপিএম তাদের নিজেদের এবং দলের স্বার্থসিদ্ধির জন্য জোট হয়েছে৷ এতে বলার অপেক্ষা রাখে না যে কংগ্রেস সিপিএমের এই জোট রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে  হতে পারে না৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top