News Flash

Image

কল্যাণপুরে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ জানুয়ারী৷৷ নির্বাচন এর প্রাক মুহূর্তে কল্যাণপুরের এডিসি এলাকা থেকে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে৷ নিখোঁজ গৃহবধূর নাম পঞ্চলতা নায়েক(৩২)৷ ঘটনার বিবরণে জানা গেছে গত পাঁচ দিন ধরে ওই মহিলার কোন খোঁজ পাচ্ছে না তার পরিবার৷ শেষ পর্যন্ত নিখোঁজ হবার তিন দিনের মাথায় কল্যাণপুর থানায় সব জানায় ওই গৃহবধূর স্বামী বিকাশ নায়েক৷ কল্যাণপুরের পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজের নায়েকপাড়ায় এদের বাড়ি৷ হঠা১ করেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয় ওই মহিলা৷ তার স্বামী বিকাশ নায়েক জানান পারিবারিক কোন ঝামেলা বা কলহ তাদের ছিলো না৷ ওই দম্পতির চার কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে৷

Releated Posts

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top