News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে বিজেপি প্রার্থীকে নিয়ে দলীয় কর্মীদের মিছিল
Image

কল্যাণপুরে বিজেপি প্রার্থীকে নিয়ে দলীয় কর্মীদের মিছিল

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৮ জানুয়ারী৷৷ কল্যাণপুরে মিছিল করলো বিজেপি দল৷ শনিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই এবং পুনরায় বিজেপি থেকে বিধায়ক পিনাকী দাস চৌধুরী মনোনীত হওয়ায় বিজেপির সমর্থকরা বাধ ভাঙ্গা উচ্ছাসে ফেটে পরেন৷ বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরীকে নিয়ে এক সুবিশাল মিছিল বের হয়৷ মিছিলটি শুরু হয় রতিয়া সুকল মাঠ থেকে৷ সেখান থেকে স্মরণজয় সুকলের পাশ দিয়ে কল্যাণপুর সেতু হয়ে বাজারের মোটর স্ট্যান্ডে এসে শেষ হয়৷ মানুষের উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো৷ মোটর স্ট্যান্ডে মিছিলকে সম্বোধন করে বিজেপি প্রার্থী পিনাকী দাস চৌধুরী বলেন বামপন্থীরা হলো বিষাক্ত৷ কারণ ১৯৯৬ সালে তাদের আমলে সংঘটিত বাজার কলোনীর গণহত্যা কল্যাণপুরের মানুষ ভুলে যায়নি৷ এখন এরা আবার চক্রান্তে লিপ্ত৷ মানুষ এদের সমুচিত জবাব দেবে৷ তিনি বলেন, বিজেপি যে উন্নয়ন কল্যাণপুরে করেছে তার খতিয়ান নিয়েই বিজেপি মানুষের দরজায় যাচ্ছে৷ মানুষ সব জানে৷ তিনি বলেন বাম আমলের দলীয়তন্ত্র থেকে বেরিয়ে এসে রাজ্যের তথা কল্যাণপুরের কৃষ্টি সংসৃকতিকে পাল্টে দিয়েছে বিজেপি৷ এখন কোন সুবিধাভোগী কে মিছিল মিটিং এ হাঁটতে হয় না৷ রাজনীতির উর্ধে উঠে সবার জন্য কল্যাণপুরে কাজ হয়েছে উন্নয়ন এর৷ কল্যাণপুর কে এমন ভাবে সাজানো হয়েছে যার ফলে বিরোধীদের শিকড় সহ উপড়ে ফেলবে জনতা৷ আগামী ১৬ তারিখই ভোটের বাক্সে যার প্রতিফলন হবে৷ এদিনের মিছিলে ছিলেন ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, ভাইস চেয়ারম্যান রাজীব পাল, মন্ডল সভাপতি জীবন দেবনাথ, বিজেপি নেতা চয়ন রায় প্রমুখ৷ উল্লেখ্য পিনাকী দাস চৌধুরী ২০১৮ সালে বিজেপির টিকিটে দাঁড়িয়ে পূর্বতন সি পি আই এম বিধায়ক মনীন্দ্র দাস কে ৩১৪১ ভোটে পরাজিত করে প্রথমবারের মতো বিধায়ক হন৷ এবারের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তাদের প্রার্থী করেছে মনীন্দ্র দাসকেই৷ এখন দেখার রাজনৈতিক লড়াই কতটুকু জমে উঠে৷ যদিও জাতীয় কংগ্রেস এখনও বাম প্রার্থীদের সমর্থনে ঝেড়ে কাশছে না৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top