News Flash

  • Home
  • দিনের খবর
  • ঠান্ডা আর গরমের ওঠানামা চলবে আরও কয়েক দিন, জানাল আবহাওয়া দফতর
Image

ঠান্ডা আর গরমের ওঠানামা চলবে আরও কয়েক দিন, জানাল আবহাওয়া দফতর

কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.) : এখনই শীত না গেলেও ঠান্ডা আর গরমের ওঠানামা চলবে আরও কয়েক দিন। হাওয়া অফিস বলছে, আপাতত তাপমাত্রার তারতম্য চলবে। তবে ফেব্রুয়ারির প্রথম দিকে তাপমাত্রা আবার খানিকটা নামতে পারে। মিলতে পারে শীতের আমেজ। যদিও, জাঁকিয়ে ঠান্ডায় এ বছর এক রকম ইতি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, চলতি ২৪ ঘণ্টা একই রকম আবহাওয়া থাকবে। তার পর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। তার পর আবার গরম বাড়বে। হাওয়া অফিস জানাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম দিকে আবার তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে।
সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের দিন আবহাওয়া দেখে শীতের বিদায়চিত্র এঁকে ফেলেছিলেন শহরবাসী। কিন্তু তার পর থেকে আবহাওয়ায় সামান্য পরিবর্তন এসেছে। তা টের পাওয়া যাচ্ছে শুক্রবার। আবহবিদরা জানাচ্ছেন, উত্তুরে হাওয়ার জোর খানিকটা বেড়েছে। তার জেরেই গুমোট কেটে চনমনে আবহাওয়া মিলছে শুক্রবার। সারা দিন এমন আবহাওয়াই বজায় থাকবে। হাওয়ার গতি এমনই থাকলে শনিবার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কিন্তু সেই শীত শীত ভাবও দীর্ঘস্থায়ী হবে না। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবার সর্বনিম্ন তাপমাত্রা খানিক বাড়বে। আগামী সপ্তাহে বুধবারের পর থেকে তা আবার কমতির পথে যেতে পারে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top