News Flash

  • Home
  • দিনের খবর
  • কনস্টেবলদের নিয়োগপত্র বিতরণ করলেন শিবরাজ, বললেন পুলিশের ইউনিফর্মের নীতি ভুলে যাওয়া উচিত নয়
Image

কনস্টেবলদের নিয়োগপত্র বিতরণ করলেন শিবরাজ, বললেন পুলিশের ইউনিফর্মের নীতি ভুলে যাওয়া উচিত নয়

ভোপাল, ২৭ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের নবনিযুক্ত কনস্টেবলদের নিয়োগপত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সকলের কাছে মুখ্যমন্ত্রী আবেদন জানালেন, পুলিশের ইউনিফর্মের নীতি কখনই ভুলে যাওয়া উচিত নয়। শুক্রবার মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে নবনিযুক্ত কনস্টেবলদের নিয়োগপত্র বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

তিনি এদিন বলেছেন, “পুলিশ ইউনিফর্মের নীতিগুলি কখনই ভুলে যাওয়া উচিত নয়, জনগণকে রক্ষা করা, নাগরিকদের সহায়তা করা এবং অপরাধীদের ধরাই এই নীতি। আমাদের অবশ্যই গর্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” মুখ্যমন্ত্রী শিবরাজ আরও বলেছেন, “মানুষের প্রতি ফুলের চেয়ে নরম, কিন্তু অপরাধীদের ক্ষেত্রে হীরার চেয়েও কঠিন মধ্যপ্রদেশ পুলিশ। মানুষজন আপনাদের অবদানের জন্য গর্বিত।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top