News Flash

  • Home
  • দেশ
  • ৭ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিভল মুম্বইয়ের আর এ রেসিডেন্সি টাওয়ারের আগুন, কেউ হতাহত হননি
Image

৭ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিভল মুম্বইয়ের আর এ রেসিডেন্সি টাওয়ারের আগুন, কেউ হতাহত হননি

মুম্বই, ২৭ জানুয়ারি (হি.স.): দমকল কর্মীদের ৭ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিভল মুম্বইয়ের আর এ রেসিডেন্সি টাওয়ার বহুতলের আগুন। বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল মুম্বইয়ের দাদর পূর্ব এলাকায় অবস্থিত আর এ রেসিডেন্সি টাওয়ার বহুতলে আগুন লাগে। সারারাত চেষ্টার পর শুক্রবার ভোররাতে ওই বহুতলের আগুন নেভানো সম্ভব হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ মুম্বই মারাঠি গ্রন্থ সংগ্রহালয়ের উল্টোদিকে অবস্থিত আর এ রেসিডেন্সি বিল্ডিংয়ে আগুন লাগে। ৪৪ তলা ওই বহুতলের ৪২ তলায় একটি বন্ধ থাকা আবাসনের ভিতরে আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সারারাতের চেষ্টার পর শুক্রবার ভোররাত ৩.৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top