News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীকে জয়ী করার আহ্বানে পুর নিগমের মেয়র ভোট প্রচার
Image

মুখ্যমন্ত্রীকে জয়ী করার আহ্বানে পুর নিগমের মেয়র ভোট প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷  আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ডঃ মানিক সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে কোমর বেধে প্রচারে নেমেছেন আগরতলা পূর ণিগমের মেয়র দীপক মজুমদার৷ মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ডঃ মানিক সাহাকে বিগত নির্বাচনের চেয়ে আরো অধিক সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী করার আহ্বান জানিয়েছেন আগরতলা পুরো নিগমের দীপক মজুমদার৷ বুধবার টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে শামিল হন তিনি৷ মুখ্যমন্ত্রীর হয়ে বড় দোয়ালী বিধানসভা এলাকার বাড়ি বাড়ি ভোট প্রচার করছেন তিনি৷ বুধবার সকালে ভোট প্রচারের শামিল হয়ে মেয়র দীপক মজুমদার বলেন বিগত বিধানসভা উপ নির্বাচনে ডঃ মানিক সাহা কে বিপুল ভোটে জয়ী করেছিলেন এলাকার জনগণ৷ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তিনি জন কল্যাণে নানা কাজ করেছেন৷৷ উন্নয়নের নিরিখেই মুখ্যমন্ত্রীকে পুনরায় বিগত নির্বাচনের চেয়েও অধিক ভোটের ব্যবধানে জয়ী করার জন্য তিনি গণদেবতাদের প্রতি আহ্বান জানান৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সিপিআইএম তীব্র সমালোচনা করেন তিনি৷ কংগ্রেস এবং সিপিআইএম উশৃংখল দল বলে তিনি আখ্যায়িত করেন৷ পায়ের তলার মাটি হারিয়ে অস্তিত্ব রক্ষার প্রশ্ণেই সিপিএম এবং কংগ্রেস জোট বেধেছে বলে তিনি জানান৷ এই অশুভ জোটকে পরাস্ত করার জন্য তিনি জনগণের প্রতি আবেদন জানিয়েছেন৷ আগরতলা পৌর নিগম এলাকার সহ রাজ্যের সর্বত্র উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য মেয়র গণদেবতাদের প্রতি আবেদন জানিয়েছেন৷

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top