News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আট জেলার ডিএম, এসপি সহ নির্বাচনী আধিকারীকদের সাথে বৈঠক কমিশনের রাজ্য সফররত প্রতিনিধিদের
Image

আট জেলার ডিএম, এসপি সহ নির্বাচনী আধিকারীকদের সাথে বৈঠক কমিশনের রাজ্য সফররত প্রতিনিধিদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷  রাজ্যের বর্তমান নির্বাচনী সার্বিক পরিস্থিতি দেখতে সোমবার আসেন জাতীয় নির্বাচন কমিশনেরতিন সদস্যের এক বিশেষ পর্যবেক্ষক দল৷ প্রতিনিধি দলে রয়েছেন বিশেষ পর্যবেক্ষক যোগেন্দ্র ত্রিপাঠি, পুলিশ পর্যবেক্ষক বিবেক জহরী এবং এক্সপেন্ডিচার পর্যবেক্ষক হিসেবে এসেছেন বি  মুরালি কুমার৷ মঙ্গলবার সকালে রাজ্য অতিথি শালায় নির্বাচনের কাজে দায়িত্বপ্রাপ্ত রাজ্যস্তরের পদাধিকারিদের সাথে পর্যালোচনা বৈঠক করেন তারা৷ রাজ্যের সার্বিক পরিস্থিতি বিষয়ে তাদের কাছ থেকে অবগত হন তারা৷ নির্দেশ দেওয়া হয় আরো একাধিক বিষয়ে৷ একই সঙ্গে আট জেলার জেলা শাসক, পুলিশ সুপার সহ নির্বাচনী কাজে নিযুক্ত আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের  তিন সদস্যের এক বিশেষ পর্যবেক্ষক দল৷  উল্লেখ ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে  দফায় জানার দাবি জানানো হয়৷  নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ টিমগত ১২ই জানুয়ারি রাজ্য সফর করেন৷ সফর কালে তারা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন রাজ্যে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নির্বাচন কমিশনের কাছ থেকে এ ধরনের আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতে সব কটি রাজনৈতিক দলের মধ্যেই আসার সঞ্চার হয়৷ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার অভিযান জোরদার করেছে৷ প্রচার অভিযান চালাতে গিয়ে যেসব জায়গায় বাধা-বিপত্তির সম্মুখীন হচ্ছে সেগুলি সরাসরি নির্বাচন কমিশনের নজরে আনা হচ্ছে৷ নির্বাচন কমিশন সেইসব ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে৷ ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতি দায়ে জিরানি আর মহকুমা পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এবং দুই থানার ওসিকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে৷ শুধু তাই নয় সন্ত্রাসের অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে পুর নিগমের কাউন্সিলরকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে৷ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ৩ সদস্যক বিশেষ  পর্যবেক্ষক দল বর্তমানে রাজ্যে অবস্থান করছেন৷ তারাও রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন৷ নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা রাজ্যের নির্বাচন সংঘটিত করার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ বলেই বিভিন্ন রাজনৈতিক মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে নির্বাচন কমিশন বাস্তবিক পক্ষেই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে নজির স্থাপন করবে৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top