News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি পুরুষদের বর্ষসেরা টেস্ট দলে একমাত্র ভারতীয় ঋষভ পন্থ
Image

আইসিসি পুরুষদের বর্ষসেরা টেস্ট দলে একমাত্র ভারতীয় ঋষভ পন্থ

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ও একদিনের একাদশ ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২২ সালের পুরুষদের বর্ষসেরা টেস্ট একাদশের ঘোষণা করেছে। বেন স্টোকসকে অধিনায়ক করে ঘোষিত আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আধিপত্য। ভারত থেকে আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে ঠাঁই পেয়েছেন একমাত্র ঋষভ পন্থ । পাকিস্তান থেকে রয়েছেন একমাত্র বাবর আজম। তবে নিউজিল্যান্ড থেকে দলে স্থান পাইনি কেউ।

আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে একাদশের পর টেস্ট দলেও ঠাঁই হল না বিরাট কোহলির। তবে উল্লেখযোগ্য ভাবে এই দলে একমাত্র ভারতীয় হিসাবে নিজের জায়গা পাকা করেছেন তরুণ ক্রিকেটার ঋষভ পন্থ। ২০২২ সালে ঋষভের ব্যাট থেকে ১২ ইনিংসে বেড়িয়ে আসে ৬৮০ রান, ব্য়াটিং গড় ৬১.৮১, স্ট্রাইক রেট ৯০.৯০। গোটা বছরে দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিও করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। একদিনের মত টেস্টেও তিনি ২১টি ছক্কা মেরেছেন। উইকেটের পিছনেও তাঁর কৃতিত্ব কম নয় , ছয়টি স্টাম্পিং সহ নিয়েছেন ২৩ টি ক্যাচ।

আইসিসি-র টেস্ট ক্রিকেটের বর্ষসেরা একাদশঃ-

উসমান খাজা(অস্ট্রেলিয়া),ক্রেইগ ব্র্যাথওয়েট(ওয়েস্ট ইন্ডিজ), মারনাস ল্যাবুসচেন (অস্ট্রেলিয়া), বাবর আজম(পাকিস্তান), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড),বেন স্টোকস(অধিনায়ক, ইংল্যান্ড), ঋষভ পন্থ(ভারত), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া),কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা),নাথান লিয়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top