ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। দুর্দান্ত জয় মোহনপুরের। তেলিয়ামুড়াকে ২৪ রানের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে মোহনপুর ক্রিকেট টিম। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্লেইট গ্রুপের খেলায় মোহনপুর জয় দিয়ে দারুণ সূচনা করেছে। খেলা হয়েছে অমরপুরের রাঙ্গামাটি মাঠে। সকাল নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুর দলের অধিনায়ক সমীর দেববর্মা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের পাঁচ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিকেশ কুমার রায় সর্বাধিক ৪৪ রান পায়। এছাড়া, মিঠন সরকারের অপরাজিত ৩৫ রানও উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে ২৯ রান দারুন ভূমিকা রেখেছে। তেলিয়ামুড়ার দুর্লভ রায় ৩৪ রানের চারটি এবং শুভব্রত দেবনাথ ২১ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া প্রীতম দেবনাথ পেয়েছে দুটি উইকেট ২২ রানের বিনিময়ে। প্রত্যুত্তরে তেলিয়ামুড়ার খেলোয়াড়রা ব্যাট হাতে নেমে ভালো ব্যাটিং করলেও একসময় বিপর্যয়ের মুখে পড়ে। ৩৮ ওভার ১ বল খেলে ১২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিশ্বজিৎ দাস ও শুভঙ্কর দেবনাথ দুজনেই ২৯ করে রান করেছিল। মোহনপুরের রোহন বিশ্বাস ২৭ রানের বিনিময়ে একাই ৭টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব নিশ্চিতভাবে জিতে নেয়। দীপেন বিশ্বাস পেয়েছে দুটি উইকেট। মূলতঃ রোহনের বিধ্বংসী বোলিং দাপটেই তেলিয়ামুড়া পরাজয় স্বীকারে বাধ্য হয়।

রোহন বিশ্বাসের সাত উইকেট তেলিয়ামুড়াকে হারালো মোহনপুর
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















