News Flash

  • Home
  • খেলা
  • রোহন বিশ্বাসের সাত উইকেট তেলিয়ামুড়াকে হারালো মোহনপুর
Image

রোহন বিশ্বাসের সাত উইকেট তেলিয়ামুড়াকে হারালো মোহনপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। দুর্দান্ত জয় মোহনপুরের। তেলিয়ামুড়াকে ২৪ রানের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছে মোহনপুর ক্রিকেট টিম। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্লেইট গ্রুপের খেলায় মোহনপুর জয় দিয়ে দারুণ সূচনা করেছে। খেলা হয়েছে অমরপুরের রাঙ্গামাটি মাঠে। সকাল নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুর দলের অধিনায়ক সমীর দেববর্মা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারের পাঁচ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নিকেশ কুমার রায় সর্বাধিক ৪৪ রান পায়। এছাড়া, মিঠন সরকারের অপরাজিত ৩৫ রানও উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে ২৯ রান দারুন ভূমিকা রেখেছে। তেলিয়ামুড়ার দুর্লভ রায় ৩৪ রানের চারটি এবং শুভব্রত দেবনাথ ২১ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া প্রীতম দেবনাথ পেয়েছে দুটি উইকেট ২২ রানের বিনিময়ে। প্রত্যুত্তরে  তেলিয়ামুড়ার খেলোয়াড়রা ব্যাট হাতে নেমে ভালো ব্যাটিং করলেও একসময় বিপর্যয়ের মুখে পড়ে। ৩৮ ওভার ১ বল খেলে ১২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিশ্বজিৎ দাস ও শুভঙ্কর দেবনাথ দুজনেই ২৯ করে রান করেছিল। মোহনপুরের রোহন বিশ্বাস ২৭ রানের বিনিময়ে একাই ৭টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব নিশ্চিতভাবে জিতে নেয়। দীপেন বিশ্বাস পেয়েছে দুটি উইকেট। মূলতঃ রোহনের বিধ্বংসী বোলিং দাপটেই তেলিয়ামুড়া পরাজয় স্বীকারে বাধ্য হয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top