News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও পালিত নেতাজীর জন্মজয়ন্তি
Image

যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও পালিত নেতাজীর জন্মজয়ন্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ আগরতলা কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালন করা হয়৷  নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনের সামনে সোমবার সকালে পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এদিন পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ পতাকা উত্তোলন শেষে দলের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷ কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন  বীর সেনানী নেতাজি ছিলেন আপোষহীন সংগ্রামী৷ উত্তর-পূর্বাঞ্চলের নাগাল্যান্ড মনিপুর থেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু সংগ্রাম শুরু করেছিলেন৷ নেতাজির আদর্শকে পাথেয় করেই কংগ্রেস ত্রিপুরা সহ সারা দেশে সংগঠনকে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ নেতাজির আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করার প্রতিও তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ আগরতলা কংগ্রেস ভবন ছাড়াও রাজ্যের সর্বত্র কংগ্রেস দলের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top