News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের বৈঠাখালে যুব‌কের রক্তাক্ত মৃত‌দেহ, খুন সন্দেহে স্নিপার ডগ নি‌য়ে মা‌ঠে পুলিশ, জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা
Image

করিমগঞ্জের বৈঠাখালে যুব‌কের রক্তাক্ত মৃত‌দেহ, খুন সন্দেহে স্নিপার ডগ নি‌য়ে মা‌ঠে পুলিশ, জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা

পাথারকান্দি (অসম), ২৩ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন বৈঠাখালে অসম-‌ত্রিপুরা ৮ নম্বর জা‌তীয় সড়‌কে এক‌টি কালভা‌র্টের নী‌চে উদ্ধার হয়েছে জনৈক যুব‌কের রক্তাক্ত মৃত‌দেহ। এ ঘটনায় সংশ্লিষ্ট জাতীয় সড়ক অবরোধ করেছেন উত্তেজিত জনতা। মৃত যুব‌ককে শারীরিকভাবে সক্ষম কাটাবাড়ি গ্রামের জনৈক হারুধন সিনহার বছর ৩২-এর ছেলে রণো সিনহা বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনার খবর পে‌য়ে প‌রি‌স্থি‌তি সামল দিকে স্নিপার ডগ নিয়ে মা‌ঠে নে‌মে‌ছেন সাধারণ ও পুলিশ প্রশাস‌নিক কর্মকর্তারা। জানা গে‌ছে, অবিবা‌হিত রণো সিনহার এক‌টি দোকান র‌য়ে‌ছে বৈঠাখাল বাজার লা‌গোয়া ঘো‌ষেরঘর এলাকায়। তাই তি‌নি প্রতি রা‌তে বা‌ড়ি‌তে খাবার-দাবার শে‌ষে নিজের দোকা‌নে এসে ঘুমাতেন। তাছাড়া ‌তি‌নি পাথারকা‌ন্দির এক‌টি ব্যংকের সিএস‌পি কর্মীও ছি‌লেন। ফ‌লে প্রতি‌নিয়ত তাঁকে স্কু‌টার‌ নি‌য়ে বি‌ভিন্ন স্থা‌নে যাতায়াত কর‌তে হত।

র‌বিবার রা‌তেও তি‌নি যথারী‌তি নিজের দোকানে এসে ঘু‌মি‌য়েছিলেন। আজ সোমবার কাক‌ভো‌রে দোকান থে‌কে টিল‌ছোঁড়া দূর‌ত্বে জাতীয় সড়‌কের কালভা‌র্টের নী‌চে ডান পা‌শে তাঁর স্কু‌টি প‌রিত্যক্ত অবস্থায় দে‌খতে পান কয়েকজন। তাঁরা এগি‌য়ে গি‌য়ে দে‌খেন, স্কু‌টির নী‌চে প‌ড়ে র‌য়ে‌ছে র‌ণো সিনহার নিথর দেহ।

এই খবর‌ দাবানলের মতো ছড়িয়ে পড়লে ভিড় জমান স্থানীয়রা। খবর পে‌য়ে পাথারকান্দি থানার ওসি সমর‌জিৎ বসুমাতা‌রি সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিয়ে আসেন পাথারকা‌ন্দির সার্কল অফিসার। এছাড়া আসেন জেলা প্রশাস‌নের পদস্থ আধিককা‌রিকরা। তাঁরা মৃত‌দেহের প্রাথ‌মিক তদন্ত ক‌রে দে‌খেন, মৃ‌তের মাথার পেছ‌নে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। এতে পুলিশ সহ স্থানীয় জনম‌নে নানা প্রশ্নে্র সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, র‌ণো সিনহার সা‌থে ব্যাংকের টাকা থাকায় দুষ্কৃতীরা তাঁকে মেরে ছিনতাই ক‌রে স্কু‌টি সহ কালভা‌র্টের নী‌চে ফে‌লে আত্মহত্যা বা দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা ক‌রে‌ছে। এই স‌ন্দেহের বশে পু‌লিশ রণো সিনহার দোকানে গিয়ে ঘ‌রের মেঝে‌তে রক্তের দাগ দেখ‌তে পেয়েছে। পা‌শে ছ‌ড়ি‌য়ে-ছি‌টে‌য়ে ‌ছিল তাঁর চপ্পল। এতে রণো যে খুন হ‌য়ে‌ছেন, সে ধারণা স্পষ্ট হ‌য়ে গেছে।

প‌রে শিলচর থে‌কে নিয়ে আসা হয় গো‌য়েন্দা কুকুর তথা স্নিপার ডগ। কুকুর‌টি তদ‌ন্তে নে‌মে বেশ‌কিছু ক্লু সংগ্রহ ক‌রে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে। ওসি জা‌নি‌য়ে‌ছেন, শীঘ্রই খুনিদের তাঁরা ধরতে পারবেন। অন্যদিকে রণোর মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য ক‌রিমগঞ্জ সি‌ভিল হাস‌পাতালে পাঠিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনায় উত্তে‌জিত জনতা প্রায় দু-ঘণ্টা অসম-আগরতলা জাতীয় সড়ক অব‌রোধ ক‌রে প্রতিবাদ সাব্যস্ত ক‌রেন। তাঁদের দাবি, শীঘ্র রণোর খুনিদের গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির পাশাপা‌শি মৃ‌তের প‌রিবার‌কে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সাহা‌য্যের জন্য বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলাশাসক, পুলিশ সুপার হস্ত‌ক্ষেপ করুন।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top