News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের সিওয়ানে বিষমদ খেয়ে মৃত ৩, হাসপাতালে চিকিৎসা চলছে ৭ জনের
Image

বিহারের সিওয়ানে বিষমদ খেয়ে মৃত ৩, হাসপাতালে চিকিৎসা চলছে ৭ জনের

পাটনা, ২৩ জানুয়ারি (হি.স.): বিহারে ফের বিষমদ খেয়ে প্রাণহানি, এবার বিহারের সিওয়ান জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। পেটের ব্যথা ও অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। সিওয়ানের লাকারি নবীগঞ্জের ঘটনা। সিওয়ানের জেলাশাসক অমিত কুমার পান্ডে বলেছেন, বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক ব্যক্তিকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ ছাড়া, অন্য এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। পরে আরও একজনের হয়েছে। মৃতেরা হলেন, জনক বিন ওরফে জনক প্রসাদ এবং নরেশ বিন। তৃতীয় জনের নাম এখনও জানা যায়নি।

সিওয়ানের জেলাশাসক অমিত কুমার পান্ডে বলেছেন, সিওয়ানের লাকারি নবীগঞ্জে বিষমদ খেয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ৭ জনের চিকিৎসা চলছে। অটোপসির পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশের সাগরে সন্দেহভাজন ভেজাল মদ খেয়ে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

সাগর (মধ্যপ্রদেশ), ৬ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের সাগর জেলায় সন্দেহভাজন ভেজাল মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 6, 2026

মুম্বইয়ে দহি হান্ডি উৎসবে ৩৭৬ জন আহত, মৃত ২

মুম্বই, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): জন্মাষ্টমীর পরদিন ঐতিহ্যবাহী ‘দহি হান্ডি’ উৎসবকে কেন্দ্র করে মুম্বইয়ে পৃথক দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Sep 6, 2026

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top