News Flash

  • Home
  • বিদেশ
  • বড়সড় বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে; ইসলামাবাদ, লাহোর ও করাচির বিভিন্ন অংশ দীর্ঘ সময় বিদ্যুৎহীন
Image

বড়সড় বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে; ইসলামাবাদ, লাহোর ও করাচির বিভিন্ন অংশ দীর্ঘ সময় বিদ্যুৎহীন

ইসলামাবাদ, ২৩ জানুয়ারি (হি.স.): বড়সড় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল পাকিস্তানে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উল্লেখযোগ্য স্থান দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎহীন অবস্থায় থাকল। একই পরিস্থিতিতে পাকিস্তানের লাহোর ও করাচি শহরেও। সোমবার সকালে পাকিস্তানের জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার পর দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রক টুইট করে জানিয়েছে, “প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জাতীয় গ্রিডের সিস্টেম ফ্রিকোয়েন্সি সোমবার সকাল ৭.৩৪ মিনিটে কমে যায়, যার ফলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে চলছে।”

বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর বলেছেন, জ্বালানি খরচ বাঁচাতে অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে শীতকালে রাতে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ যখন সিস্টেমগুলি একে একে চালু করা হয়েছিল, তখন দেশের দক্ষিণাঞ্চলে জামশোর এবং দাদুতে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গিয়েছে। ভোল্টেজের ওঠানামা ছিল এবং সিস্টেমগুলি একে একে বন্ধ হয়ে যায়। এটি একটি বড় সংকট নয়।”

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top