News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামী মার্চের মধ্যেই শেষ হবে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের বালাছড়া-হারাঙ্গাজাও সড়ক নির্মাণের কাজ
Image

আগামী মার্চের মধ্যেই শেষ হবে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের বালাছড়া-হারাঙ্গাজাও সড়ক নির্মাণের কাজ

হাফলং (অসম), ২২ জানুয়ারি (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের বালাছড়া থেকে হারাঙ্গাজাও অংশের ৩১ কিলোমিটার চারলেন সড়ক নির্মাণের কাজ আগামী মার্চের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এনএইচআইডিসিল-এর অধীনে ইস্ট-ওয়েস্ট করিডরের বালাছড়া থেকে হারাঙ্গাজাও অংশের চারলেন সড়ক নির্মাণের কাজের দায়িত্বে রয়েছে সূচি ইনফ্রা প্রাইভেট লিমিটেড। ওই অংশের কাজ চলছে তীব্র গতিতে।

বড়াইল অভয়ারণ্য হওয়ার দরুন দীর্ঘদিন থেকে বনবিভাগের ছাড়পত্র না মেলায় বন্ধ ছিল বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৩১ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ। অবশেষে বনবিভাগের ছাড়পত্র মেলার পর বর্তমানে তীব্র গতিতে চলছে সড়ক নির্মাণের কাজ। সুচি ইনফ্রা প্রাইভেট লিমিটেডের এক সূত্র জানিয়েছে, বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে আগামী মার্চের মধ্যে ওই ৩১ কিলোমিটার অংশের কাজ সম্পূর্ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

এদিকে নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা এবং জাটিঙ্গা পয়েন্ট থেকে হারাঙ্গাজাও অংশের ইস্ট-ওয়েস্ট করিডরের ৪৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মাণের দায়িত্ব পেয়েছে গুজরাটের দীনেশ চন্দ্র আগরওয়ালা ইনফ্রা লিমিটেড নামের নির্মাণ সংস্থা। ইতিমধ্যে ওই নির্মাণ সংস্থা ছোট ওয়াপু ও মিয়াংক্রোতে দুটি ক্যাম্প স্থাপন করেছে। নির্মাণস্থলে সামগ্রীও নিয়ে আসা শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যেই ওই নির্মাণ সংস্থা কাজ শুরু করবে বলে জানা গিয়েছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top