News Flash

Image

আগামী সপ্তাহে ফের মেঘালয়ে যাচ্ছেন অভিষেক

কলকাতা, ২০ জানুয়ারি (হি. স.) : আগামী সপ্তাহে শিলংয়ে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোট ঘোষণার পর শিলং সফরে গিয়ে কী বার্তা দেন তিনি, সেদিকেই নজর সকলের।

পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে ফের মেঘালয় সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৪ জানুয়ারি তিনি সেখানে সমাবেশ করবেন।

একুশের বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফল করে তৃতীয়বার এ রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের বাইরে সংগঠন বিস্তারে বাড়তি নজর দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিশেষত তাদের নজরে উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলি।
ত্রিপুরায় আগেই লড়াই শুরু করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার মূল সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিয়ম করে ত্রিপুরা গিয়ে সংগঠনের কাজ গুছিয়ে আসেন, দেন প্রয়োজনীয় পরামর্শ। মেঘালয়েও সংগঠনকে আরও গোছাতে তৎপর তৃণমূল।
উল্লেখ্য, গত বুধবারই ত্রিপুরা, মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন। নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভোট হবে একই দিনে। আগামী ২৭ ফেব্রুয়ারি। ৩ রাজ্যের ভোটেরই ফলাফল ঘোষিত হবে আগামী ২ মার্চ।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top