আগুনে পুড়ে ছাই কম্পিউটারের দোকান

আগরতলা, ২০ জানুয়ারি (হি. স.) : আগুন লেগে একটি দোকানের জ্রেরক্স মেশিন ও কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের ধারনা, শর্ট সার্কিটের কারণে অগ্নিসংযোগ ঘটেছে।

দোকান মালিক দুলর্ভ সরকার বলেন, বিশালগড় থানার অন্তর্গত হরিশনগর এলাকার রবীন্দ্র নাথ ঠাকুর কলেজের সামনে তার দোকানে শুক্রবার সকালে  আচমকাই অগ্নিসংযোগ ঘটে। আগুন লাগার ফলে ভস্মীভূত হয়ে গেছে জেরক্স মেশিন ও কম্পিউটার। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় দমকল বাহিনীকে। দমকল কর্মী ও এলাকাবাসীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ক্ষতিগ্রস্ত দোকান মালিকের ধারনা, শর্ট সার্কিটের কারণে অগ্নিসংযোগ ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি।