News Flash

  • Home
  • বিদেশ
  • আর্মেনিয়ায় সামরিক ব্যারাকে অগ্নিকান্ডে নিহত অন্তত ১৫ সেনা, জখম আরও ৩ সদস্য
Image

আর্মেনিয়ায় সামরিক ব্যারাকে অগ্নিকান্ডে নিহত অন্তত ১৫ সেনা, জখম আরও ৩ সদস্য

ইয়েরেভান (আর্মেনিয়া), ২০ জানুয়ারি (হি.স.) : আর্মেনিয়ার একটি সামরিক ব্যারাকে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ সেনা সদস্য। এ ঘটনায় দগ্ধ আরও ৩ জনের অবস্থা সংকটাপন্ন। বৃহস্পতিবার হতাহতের তথ্য নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানান হয়, পূর্বাঞ্চলীয় সীমান্তের আজাত গ্রামের একটি সামরিক ব্যারাকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ সেনাচৌকিতে আগুন ছড়িয়ে পড়ে, তা নিয়ন্ত্রণে আনার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে প্রশাসন।

এর আগে গত বছরের আগস্টে দেশটির রাজধানীতে ঘটা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল কমপক্ষে ২৫ জন। ২০২০ সালে মুসলিম প্রতিবেশী আজারবাইজানের সাথে হওয়া ব্যাপক সীমান্ত সংঘাতের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্মেনিয়া। ৪৪ দিনের ঐ যুদ্ধে প্রাণ যায় ৭ হাজারের বেশি মানুষের।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top