News Flash

  • Home
  • দেশ
  • কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে: খাড়গে
Image

কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে: খাড়গে

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদী সরকার প্রতি বছর দুই কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

শুক্রবার খড়গে টুইট করেছেন, কেন্দ্রীয় সরকার ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করে কেবল প্রদর্শন করছে। কেন্দ্রীয় সরকারের বলা উচিত ১৬ কোটি চাকরি কোথায়? তিনি বলেন, সরকারি দফতরে ৩০ লাখ পদ শূন্য রয়েছে। কবে নাগাদ এসব পদ পূরণ হবে তা সরকারের বলা উচিত।
প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারি পদে নির্বাচিত প্রায় ৭১ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র হস্তান্তর করেছেন। এ সময় তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, ধারাবাহিকভাবে আয়োজিত এসব চাকরি মেলা এখন আমাদের সরকারের পরিচয়ে পরিণত হয়েছে। আজ যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের জন্য এটি জীবনের একটি নতুন যাত্রা। সরকারের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় আপনি উন্নত ভারতের যাত্রায় সক্রিয় অংশগ্রহণকারী হবেন।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top