News Flash

  • Home
  • বিদেশ
  • নওশেরায় সেনা ইউনিফর্মে অস্ত্রধারী সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি
Image

নওশেরায় সেনা ইউনিফর্মে অস্ত্রধারী সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি

রাজৌরি (জম্মু ও কাশ্মীর), ২০ জানুয়ারি (হি.স.) : রাজৌরি জেলার নওশেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন একটি গ্রামে ২৪ ঘন্টা আগে সেনাবাহিনীর ইউনিফর্মে দেখা যাওয়া সন্দেহভাজন সশস্ত্র লোকদের অনুসন্ধান শুক্রবার অব্যাহত । নিরাপত্তা বাহিনী এখনও তাদের কোনও খোঁজ পায়নি।

বৃহস্পতিবার স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। নাকা তল্লাশি বসিয়ে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি যোগাযোগের রুট চেক করা হয়েছে। অন্ধকার নেমে রাত শুরু হওয়ায় জন্য তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার আবার অনুসন্ধান শুরু হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী এখনও সন্দেহভাজন সশস্ত্র লোকদের কোনও খোঁজ পায়নি।
সেনা কর্তার মতে, এই সমস্ত এলাকা নিয়ন্ত্রণ রেখা থেকে তিন বা চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রয়েছে। এই সন্দেহভাজনদের খোঁজা হচ্ছে। উল্লেখ্য, রাজৌরিতে হিন্দুদের গণহত্যার পর সন্দেহভাজন ব্যক্তিদের বেশ কয়েকবার দেখা গেছে।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top