News Flash

  • Home
  • খেলা
  • জুয়েলস-এর বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে দারুণ সূচনা অনুরাগীর
Image

জুয়েলস-এর বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে দারুণ সূচনা অনুরাগীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। সহজ জয় ক্রিকেট অনুরাগীর। ২২ গজে মাথা তুলে দাড়াতে দেয়নি জুয়েলসের ক্রিকেটারদের। কার্য ক্রিকেট অনুরাগীর কাছে অসহায় আত্মসমর্পন করে জুয়েলস। অনুরাগী জয় পায় মাত্র ৩০  বল খেলে। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। নিপকো মাঠে তাপস সিনহার দল অনুরাগীর ক্রিকেটারদের দাপটে লুটিয়ে পড়লো জুয়েলস। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অনুরাগীর বোলারদের দাপটে খরকুটোর মতো ভেঙ্গে যায় জুয়েলসের ইনিংস। দল ১৯.‌৩ ওভার ব্যাট করে মাত্র ৩৭ রান করতে সক্ষম হয়। ওপেনার দেবজিৎ সিনহা যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে দলীয় স্কোর ২০ রানের গন্ডি হয়তোবা পার করতে পারতো না জুয়েলস। দেবজিৎ ৫১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। এছাড়া দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। অনুরাগীর পক্ষে অংশুমান সেন (‌৩/‌৭), দলনায়ক অয়ন রায় (‌৩/‌১৭) এবং শাহিন জামান চৌধুরি (‌২/‌২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌‌৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ময়ুখ চক্রবর্তী ১৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রানে এবং অমন মিঁয়া ১৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top