News Flash

  • Home
  • দেশ
  • হিমাচলে প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, রাহুল বললেন সংসদে কথা বলতে দেওয়া হয়নি আমাদের
Image

হিমাচলে প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, রাহুল বললেন সংসদে কথা বলতে দেওয়া হয়নি আমাদের

ঘাটোতা, ১৮ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বুধবার সকালে হিমাচল প্রদেশের ঘাটোতায় কংগ্রেসের দলীয় পতাকা হস্তান্তরের পর শুরু হয় পদযাত্রা। সেই সময় ঘন কুয়াশা ছিল, সেই কুয়াশার মধ্যেই রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। এদিন পদযাত্রা শুরু হওয়ার প্রাক্কালে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সংসদে কথা বলতে দেওয়া হয়নি তাঁদের।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারত জোড়ো যাত্রার আগে, আমরা সংসদে বিভিন্ন সমস্যা উত্থাপন করার চেষ্টা করেছি। কিন্তু তাঁরা সংসদে আমাদের সমস্যা উত্থাপন করতে দেয়নি, কথা বলতে দেওয়া হয়নি আমাদের। আমরা ভারতের প্রতিষ্ঠানের মাধ্যমেও তা করতে পারি না, বিচার বিভাগ হোক অথবা সংবাদ মাধ্যম, তাঁরা সবাই বিজেপি-আরএসএস-এর চাপে আছে। তাই আমরা কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছি।”

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা সমাপ্ত হবে জম্মু ও কাশ্মীরে। এ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, “দেবভূমি হিমাচল প্রদেশে আসার জন্য, আমরা যাত্রার রুট পরিবর্তন করেছি। আমরা কম সময় দিতে পেরেছি, কারণ গান্ধীজির প্রয়াণ দিবসে আমাদের শ্রীনগর পৌঁছতেই হবে।” এদিন সকালে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও হিমাচলের প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং প্রমুখ।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top