News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিচারপতির নামে পোস্টার, হাইকোর্টে দায়ের হল মামলা
Image

বিচারপতির নামে পোস্টার, হাইকোর্টে দায়ের হল মামলা

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.) : বিচারপতি রাজাশেখর মান্থার পাড়ায় পোস্টার মারার জন্য যুক্তদের হদিশ জানতে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।

এ ব্যাপারে একটি আলাদা মামলা করে দোষীকে খুঁজে বের করার দাবি উঠেছিল সম্প্রতি। পোস্টার কারা ফেলেছেন, কোথায় সেই পোস্টার ছাপানো হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর জানতেই মামলা করার দাবি করেছিলেন আইনজীবীদের একাংশ। অবশেষে সোমবার দায়ের হল সেই মামলা। যার শুনানি চলতি সপ্তাহেই হতে পারে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

গত সোমবার থেকে ঘটনার সূত্রপাত। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। এর পরেই হাই কোর্ট চত্বরে প্রকাশ্যে আসে বিচারপতির নামে ফেলা কিছু পোস্টার। তাতে লাল রঙের কাগজে বিচারপতির মুখের ছবি দিয়ে পাশে লেখা ছিল ‘ইনি বিচারের নামে কলঙ্ক।’ এমনকি বড়বড় অক্ষরে বিচারপতির মুখের উপর লেখা ছিল ‘লজ্জা’।

পরে ওই একই পোস্টার দেখা যায় বিচারপতি মান্থার পাড়া দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকাতেও। বিচারপতি মান্থার পাড়া ছয়লাপ হয়ে গিয়েছিল সেই পোস্টারে। এ ব্যাপারে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী শামিম আহমেদ। সোমবার তাঁর আবেদনের ভিত্তিতেই মামলা দায়ের হল হাই কোর্টে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top