নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ তীর্থমুখ হচ্ছে একটি পবিত্র স্থান৷ প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এখানে মেলা হয়৷ জাতি জনজাতি অংশের মানুষ এই মেলায় সমবেত হন৷ সমৃদ্ধ হয় আমাদের সংস্কৃতি ও ঐক্য৷ তীর্থমুখ মেলা রাজ্যের এক বহমান ঐতিহ্য৷ গতকাল সন্ধ্যায় তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, মেলা মানেই মেলবন্ধন৷ এই মেলবন্ধনই দেশের ঐক্য ও সংহতিকে সুুদৃঢ় করে৷ তিনি বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য আগে ছিল পূবে তাকাও (লুক ইস্ট) নীতি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পূবে সক্রিও হও (অ্যাক্ট ইস্ট) নীতি গ্রহণ করেছেন৷ এই অঞ্চলকে প্রধানমন্ত্রী অষ্টলক্ষী হিসেবে চিহ্ণিত করেছেন৷ প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির ফলে এই অঞ্চলে যোগাযোগ আমূল পরিবর্তন এসেছে৷ এখন ত্রিপুরা থেকে সরাসরি ট্রেনে মণিপুর যাওয়া যায়৷ এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের সার্বিক বিকাশে কাজ করছে৷ সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলাই সরকারের লক্ষ্য৷ তিনি বলেন, কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের লাভের জন্য মানুষকে ভুল বুঝিয়ে বিভেদ সৃষ্টি করার প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে৷
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে৷ কৃষ্টি, সংস্কৃতিকে রক্ষায় সরকার অগ্রাধিকার দিয়েছে৷ পর্যটন শিল্পের বিকাশেও সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ পর্যটকদের যাত্রী যাপনের জন্য নারকেলকুঞ্জে লগ হাট স্থাপন করা হয়েছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা গোভেকার ময়ূর রতিলাল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম কুমার ত্রিপুরা৷ উপস্থিত ছিলেন বিধায়ক সিন্ধচন্দ্র জমাতিয়া, সমাজসেবী অতিন্দ্র রিয়াং প্রমুখ৷ মেলা উপলক্ষে মনো’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

তীর্থমুখ মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, তীর্থমুখ মেলা রাজ্যের এক বহমান ঐতিহ্য
Tags:
Releated Posts
তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…
খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ
আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…
তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…
স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী
আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…


















