News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীর্থমুখ মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, তীর্থমুখ মেলা রাজ্যের এক বহমান ঐতিহ্য
Image

তীর্থমুখ মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, তীর্থমুখ মেলা রাজ্যের এক বহমান ঐতিহ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷  তীর্থমুখ হচ্ছে একটি পবিত্র স্থান৷ প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এখানে মেলা হয়৷ জাতি জনজাতি অংশের মানুষ এই মেলায় সমবেত হন৷ সমৃদ্ধ হয় আমাদের সংস্কৃতি ও ঐক্য৷ তীর্থমুখ মেলা রাজ্যের এক বহমান ঐতিহ্য৷ গতকাল সন্ধ্যায় তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, মেলা মানেই মেলবন্ধন৷ এই মেলবন্ধনই দেশের ঐক্য ও সংহতিকে সুুদৃঢ় করে৷ তিনি বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য আগে ছিল পূবে তাকাও (লুক ইস্ট) নীতি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পূবে সক্রিও হও (অ্যাক্ট ইস্ট) নীতি গ্রহণ করেছেন৷ এই অঞ্চলকে প্রধানমন্ত্রী অষ্টলক্ষী হিসেবে চিহ্ণিত করেছেন৷ প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির ফলে এই অঞ্চলে যোগাযোগ আমূল পরিবর্তন এসেছে৷ এখন ত্রিপুরা থেকে সরাসরি ট্রেনে মণিপুর যাওয়া যায়৷ এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের সার্বিক বিকাশে কাজ করছে৷ সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলাই সরকারের লক্ষ্য৷ তিনি বলেন, কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের লাভের জন্য মানুষকে ভুল বুঝিয়ে বিভেদ সৃষ্টি করার প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে৷
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে৷ কৃষ্টি, সংস্কৃতিকে রক্ষায় সরকার অগ্রাধিকার দিয়েছে৷ পর্যটন শিল্পের বিকাশেও সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ পর্যটকদের যাত্রী যাপনের জন্য নারকেলকুঞ্জে লগ হাট স্থাপন করা হয়েছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা গোভেকার ময়ূর রতিলাল৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অসীম কুমার ত্রিপুরা৷ উপস্থিত ছিলেন বিধায়ক সিন্ধচন্দ্র জমাতিয়া, সমাজসেবী অতিন্দ্র রিয়াং প্রমুখ৷ মেলা উপলক্ষে মনো’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top