News Flash

Image

অসম সরকারের শিল্পী পুরস্কার ও শিল্পী পেনশন প্রাপকের নাম ঘোষণা

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : অসম সরকারের এ বছরের শিল্পী পুরস্কার এবং শিল্পী পেনশন প্রাপকদের নাম ঘোষণা করা হযেছে। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা দফতরের মন্ত্ৰী বিমল বরা আজ রবিবার মকর সংক্রান্তি তথা ভোগালি বিহুর দিন টিংখাঙে তাঁর নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এই ঘোষণা করেছেন।

মন্ত্ৰী বিমল বরা জানান, ২০২৩ বৰ্ষের শিল্পী পুরস্কারের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁই এবং পখিলা লেপথেপি, বিশিষ্ট অভিনেতা প্ৰাঞ্জল শইকিয়াকে ২০২২ বৰ্ষের নটসূৰ্য ফণী শৰ্মা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এছাড়া বিশিষ্ট অভিনেতা অরুণ নাথকে ২০২২ বৰ্ষের ড. ভবেন্দ্ৰ নাথ শইকিয়া পুরস্কার, ২০২২ বৰ্ষের বিজু ফুকন পুরস্কার বিশিষ্ট চলচ্চিত্ৰ নিৰ্মাতা সমরেন্দ্ৰ নারায়ণ দেবকে, মিলেশ্বর পাতরকে ২০২২ বৰ্ষের ভীমবর দেউরি পুরস্কারের জন্য রাজ্যের সাংস্কৃতিক মন্ত্রক মনোনীত করেছে।

আগামী ১৭ জানুয়ারি যোরহাট কৃষি বিশ্ববিদ্যালয়ে অসম সরকার কর্তৃক আয়োজিত শিল্পী দিবসে মনোনীত বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হবে, জানান মন্ত্রী বিমল বরা।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top