News Flash

  • Home
  • দেশ
  • গরফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু
Image

গরফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : গরফায় এক মহিলা আইনজীবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রমা পাল। গড়ফা সলিমপুর লেনের একটি বাড়িতে ৬৫ বছর বয়সী এক মহিলা একা থাকতেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাত পর্যন্ত রমা পালের বাড়ির দরজা খোলা দেখতে পান প্রতিবেশীরা। প্রতিবেশীরা বাড়ির ভেতরে গেলে রমা পালকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও তিনি কোনও সাড়া দেননি। এরপরেই স্থানীয়রাই সঙ্গে সঙ্গে গড়ফা থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে গড়ফা থানার পুলিশ। তারা রমা পালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি আলিপুর জজ কোর্টে প্র্যাকটিস করছিলেন। তার পরিবারে কেউ নেই।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top