News Flash

  • Home
  • খেলা
  • শেষ একদিনের ম্যাচ জিতে ক্লিন সুইপ’ করতে বদ্ধপরিকর রোহিত বিগ্রেড, টস জিতে ব্যাটিং ভারতের
Image

শেষ একদিনের ম্যাচ জিতে ক্লিন সুইপ’ করতে বদ্ধপরিকর রোহিত বিগ্রেড, টস জিতে ব্যাটিং ভারতের

তিরুবনন্তপুরম, ১৫ জানুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ভারত। ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে আজকের এই ম্যাচ জিতে ‘ক্লিন সুইপ’ করতে বদ্ধপরিকর রোহিত এন্ড কোম্পানি। রবিবার টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। এছাড়া দলে সুযোগ দেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। আজ দুই স্পিনার নিয়ে নেমেছে ভারত। উমরান মালিককে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এই মুহূর্তে ফিট রয়েছেন। তিরুবন্তপুরমে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার সঙ্গে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোড় জানিয়েছেন, দ্রাবিড়কে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। একদম ফিট এন্ড ফাইন রয়েছেন তিনি। আপনারা পারলে ফিটনেস টেস্টও নিতে পারেন।

এদিনের ভারতের চূড়ান্ত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top