News Flash

  • Home
  • দিনের খবর
  • আলিপুরদুয়ারে রেলের ঠিকাদারের বাড়িতে সিবিআই হানা
Image

আলিপুরদুয়ারে রেলের ঠিকাদারের বাড়িতে সিবিআই হানা

আলিপুরদুয়ার, ১৫ জানুয়ারি (হি. স.) : আলিপুরদুয়ারে রেলের এক ঠিকাদারের বাড়িতে রাতভর তল্লাশি চালাল সিবিআই। শ্যামল দেব নামে ওই ঠিকাদারকে রবিবার ভোরে তাঁর বাড়ি থেকে আটক করে সিবিআইয়ের কর্তারা।

আলিপুরদুয়ার জংশন ফাঁড়ি এলাকার দক্ষিণ চেচাখাতা এলাকার বাসিন্দা ওই ঠিকাদার। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে এদিন ভোর পর্যন্ত ওই তল্লাশি অভিযান চলেছে। ঠিকাদারের বাড়ি এবং তার ক্যাম্প অফিসেও অভিযান চালায়।

কেন সিবিআই রেলের ওই ঠিকাদারকে আটক করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য বলেন, ‘স্থানীয় থানাকে খবর না দিয়েই সিবিআই-এর একটি টিম শনিবার রাতে হানা দিয়েছিল। জংশন এলাকায় রেলের এক ঠিকাদারের বাড়িতে কেন ওই হানা তা জানা নেই।‘

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top