News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট)যাত্রী সহ বিমান ভেঙে পড়ল নেপালে পোখরা বিমানবন্দরে, বিমানের কেউ বেঁচে নেই : আশঙ্কা
Image

(আপডেট)যাত্রী সহ বিমান ভেঙে পড়ল নেপালে পোখরা বিমানবন্দরে, বিমানের কেউ বেঁচে নেই : আশঙ্কা

কাঠমাণ্ডু, ১৫ জানুয়ারি (হি.স.) : নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান। ওই বিমানে ৭২ জন ছিলেন। এর মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী। ৭২ জন যাত্রীর মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে বিমানেই। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। তাতেই মৃত্যু হয় তাঁদের। আগুন ধরে যাওয়ায় উদ্ধার কাজে দেরি হচ্ছে। বিমানটিতে ১০ জন বিদেশিও ছিলেন। দুজন শিশুও ছিল যাত্রীদের তালিকায়। ঘটনায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড।

নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের ৯ এন-৯এনসি-এটিআর-৭২ বিমানটি কাঠমাণ্ডু থেকে রবিবার সকাল ১০ টা বেজে ৩৩ মিনিটে ছাড়ে। পোখরা বিমানবন্দরের কাছে সেতি নদীর ধারে পাহাড়ের খাদে সেটি ভেঙে পড়ে। ছাড়ার ২০ মিনিট পরেই সেটি ভেঙে পড়ে। ওই বিমানসংস্থার পক্ষ থেকে সুদর্শন বারতাউলা জানিয়েছেন, কেউ বেঁচে রয়েছেন কি না বিমানটিতে আমরা এখনই বলতে পারব না। কী কারণে এই ঘটনা ঘটল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে রানওয়ের উপর ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার মধ্যে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেটি ভেঙে পড়ে। পোখরা বিমানবন্দরটি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। উদ্ধারকাজের জন্য দমকল ও নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top