News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে সিনিয়র মহিলা ক্রিকেটে শ্যামসিং স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন
Image

সাব্রুমে সিনিয়র মহিলা ক্রিকেটে শ্যামসিং স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। শ্যামসিং স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ, শনিবার প্রতিপক্ষ সাব্রুম গার্লস স্কুলকে অতি সহজে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন এবং অবশেষে আজ ফাইনালে সহজ জয় পেয়ে শ্যামসিং স্কুল দল মহকুমা সেরার খেতাবও পেয়েছে। খেলা অনুষ্ঠিত হয়েছে ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে। সকাল ১০ টায় ম্যাচ শুরুতে সাবরুম গার্লস স্কুলের মেয়েরা টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। উইকেটে ব্যাট হাতে কিছুক্ষণ দাঁড়ালেও রান সংগ্রহের প্রতিভা তেমন দেখাতে পারেনি। সাব্রুম গার্লস স্কুল ১৩ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪ রান সংগ্রহ করে। যার মধ্যে অতিরিক্ত খাতে পেয়েছে ১১ রান। শ্যামসিং স্কুলের বিজলী দাস শূন্য রানে পাঁচটি উইকেট দখল করে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, পাইওরি মগ ও রেমিকা ত্রিপুরা একটি করে উইকেট পেয়েছে। শ্যামসিং স্কুলের দুই ওপেনার সঙ্গীতা ত্রিপুরা (অপরাজিত তিন রান) ও রেমিকা ত্রিপুরা (অপরাজিত আট রান)  উইকেটে টিকে থেকে ১৪ বল খেলেই জয়ের প্রয়োজনীয় ১৫ রান সংগ্রহ করে নেয়। ১০ উইকেটের জয়ী শ্যামসিং স্কুল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top