ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। শ্যামসিং স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ, শনিবার প্রতিপক্ষ সাব্রুম গার্লস স্কুলকে অতি সহজে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন এবং অবশেষে আজ ফাইনালে সহজ জয় পেয়ে শ্যামসিং স্কুল দল মহকুমা সেরার খেতাবও পেয়েছে। খেলা অনুষ্ঠিত হয়েছে ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে। সকাল ১০ টায় ম্যাচ শুরুতে সাবরুম গার্লস স্কুলের মেয়েরা টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। উইকেটে ব্যাট হাতে কিছুক্ষণ দাঁড়ালেও রান সংগ্রহের প্রতিভা তেমন দেখাতে পারেনি। সাব্রুম গার্লস স্কুল ১৩ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪ রান সংগ্রহ করে। যার মধ্যে অতিরিক্ত খাতে পেয়েছে ১১ রান। শ্যামসিং স্কুলের বিজলী দাস শূন্য রানে পাঁচটি উইকেট দখল করে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, পাইওরি মগ ও রেমিকা ত্রিপুরা একটি করে উইকেট পেয়েছে। শ্যামসিং স্কুলের দুই ওপেনার সঙ্গীতা ত্রিপুরা (অপরাজিত তিন রান) ও রেমিকা ত্রিপুরা (অপরাজিত আট রান) উইকেটে টিকে থেকে ১৪ বল খেলেই জয়ের প্রয়োজনীয় ১৫ রান সংগ্রহ করে নেয়। ১০ উইকেটের জয়ী শ্যামসিং স্কুল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

সাব্রুমে সিনিয়র মহিলা ক্রিকেটে শ্যামসিং স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















