News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে সীমাহীন দুর্নীতি, নজরে রাখছে কেন্দ্র, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
Image

রাজ্যে সীমাহীন দুর্নীতি, নজরে রাখছে কেন্দ্র, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

কলকাতা, ১৪ জানুয়ারি (হি.স.) : রাজ্যে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির ব্যাপারে কেন্দ্রীয় সরকার নজর রাখছে বলে জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার কলকাতায় তিনি রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, দুর্নীতি এখানকার রাজ্য সরকারের অভ্যাস হয়ে গিয়েছে।

পিএম পোষণ যোজনার কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যৌথ রিভিউ মিশন তৈরি করেছে। এই প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, আমরা অনেক আগেই এই রিভিউ মিশন গঠন করতে চেয়েছিলাম। তা নিয়ে তৃণমূল সরকার আপত্তি করেছিল। পিএম পোষণ যোজনা নিয়ে আমাদের কাছে লাগাতার অভিযোগ আসছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চিঠি পাঠিয়ে অভিযোগ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তাই সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আমরা যৌথ রিভিউ মিশন গঠন করলাম। এতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অফিসার ছাড়াও বিশেষজ্ঞরা থাকবেন।
এদিন বিজেপির দক্ষিণ কলকাতার কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে এখন থেকেই বিজেপি সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলীয় মন্ত্রী-সাংসদদের লোকসভা কেন্দ্রভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। সেইমতো ধর্মেন্দ্র প্রধান রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top