ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। ফারহান শাহারিয়ার অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয়ে ফিরলো টিলাবাজার প্লে সেন্টার। ৭৬ রানে পরাজিত করলো অগ্রদীত সঙ্ঘকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। শুক্রবার আর কে আই মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টিলাবাজার প্লে সেন্টার ৩৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান করে। দল সর্বোচ্চ ৩৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে ফারহান শাহারিয়া ৮২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২, শিয়ম উদ্দিন ৮৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে। অগ্রদূত সঙ্ঘের পক্ষে রীতেশ কুর্মি (৪/১২) এবং নীহাল পাসি (২/২১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ফারহান শাহারিয়ার (৫/৭) বিধ্বংসী বোলিংয়ে ৫২ রানে গুটিয়ে যায় অগ্রদূত সঙ্ঘ। দল সর্বোচ্চ ১৪ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে অপুরূদ্ধ বাউরি ১৩ এবং সত্যজিৎ বাউরি ১২ রান করে। টিলাবাজারের পক্ষে ফারহান ছাড়া অনিক দাস (৩/৬) সফল বোলার।

শান্তিরবাজারে ক্রিকেট জয়ী টিলাবাজার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















