News Flash

Image

ফের আন্দোলনে নামছে ১০৩২৩ এর যৌথ মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷  শুক্রবার যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর পক্ষ থেকে এক বৈঠক এর আয়োজন করা হয়৷ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আগরতলা প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেন যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর নেতা বিজয় কৃষ্ণ সাহা৷  যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর নেতা বিজয় কৃষ্ণ সাহা জানান, সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে৷ বিবৃতির তীব্র বিরোধিতা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গত কয়েকদিন আগে যে কথা বলেছিলেন তারও ইতি টেনে দিয়েছে এই উপদেষ্টা কমিটি গঠন করে৷ এর দ্বারা স্পষ্ট ১০,৩২৩ এর সাথে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন৷ তারই প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি সকাল ১১ টায় আগরতলা প্যারাডাইস চৌমুনিতে ১০,৩২৩ -এর শিক্ষক-শিক্ষিকারা সমবেত হবে৷ ঐদিন সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে জবাব চাওয়া হবে৷ আর যদি রাজ্য সরকার এর মধ্যে ১০,৩২৩ -কে বিদ্যালয় মুখী করে তাহলে আর কোন সমস্যা থাকবে না বলে জানান বিজয়কৃষ্ণ সাহা৷ এদিন রাজ্যে ১০,৩২৩ এর অন্যান্য সংগঠনগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানান বিজয়কৃষ্ণ সাহা৷

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top