News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চায়েত ভোটে প্রতি বুথে প্রার্থী দেওয়ার লক্ষ্যে গ্রাউন্ড রিপোর্ট চাইল কংগ্রেস
Image

পঞ্চায়েত ভোটে প্রতি বুথে প্রার্থী দেওয়ার লক্ষ্যে গ্রাউন্ড রিপোর্ট চাইল কংগ্রেস

কলকাতা, ১৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন পঞ্চায়েত ভোটে প্রতি বুথে প্রার্থী দেওয়াই প্রধান লক্ষ্য। এই কারণে ‘গ্রাউন্ড রিপোর্ট’ নিতে ১৬ জানুয়ারি প্রদেশ কংগ্রেস দফতরে বৈঠক ডাকলেন দলের পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান তথা দলের প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টানা ৫ ঘণ্টার বৈঠকে পঞ্চায়েত ভোটের আগে দলের অভ্যন্তরীণ চেহারা নিয়ে কাটাছেঁড়া হওয়ার কথা। সেখানে সিদ্ধান্ত নিয়েই শুরু হবে রাজ্য সম্মেলনের প্রস্তুতি।

রাজ্যে ভারত জোড়ো যাত্রা চলাকালীনই কয়েক দফায় দলের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রদেশ সভাপতি অধীর চৌধুরির সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন নেপাল মাহাতো। রাজ্য সম্মেলন আয়োজনে তাঁকে সবুজ সংকেত দিয়েছেন অধীর। প্রাথমিকভাবে দুটি বিষয় ঠিক হয়েছে। দলের শক্তির ভিত বুঝে দুটি প্রস্তাব রাখা হবে। প্রথম এবং প্রধান প্রস্তাব, রাজ্যের সমস্ত বুথের অন্তত ২ জন করে কর্মী নিয়ে রাজ্য সম্মেলন।
তা সম্ভব না হলে উত্তরবঙ্গ এবং কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলো নিয়ে দুই দফায় সম্মেলন করা যেতে পারে। সবটাই নির্ভর করছে গ্রাউন্ড রিপোর্টের উপর। সেই পরিস্থিতি বুঝতেই দলের সমস্ত জেলা সভাপতিকে ১৬ জানুয়ারি কলকাতার বিধান ভবনের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন নেপালবাবু। তাঁর কথায়, ‘‘ভোটের আগে কর্মীদের শক্তি আর তাদের মনোভাব বুঝে নিতে হবে। তারপর সেই অনুযায়ী পথনির্দেশ দেওয়া হবে।’’

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top