News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় এবার সম কাজে সম বেতনের দাবি কম্পিউটার শিক্ষকদেরও
Image

ত্রিপুরায় এবার সম কাজে সম বেতনের দাবি কম্পিউটার শিক্ষকদেরও

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায এবার আইসিটি প্রকল্পের অধীনে বিদ্যালয়গুলিতে কর্মরত কম্পিউটার শিক্ষকরাও সম কাজে সম বেতনের দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, বেসরকারি মালিকানায় প্রকল্প পরিচালনার বদলে ত্রিপুরা সরকার সরাসরি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার দায়িত্ব নিক, এই দাবিতেও সোচ্চার হয়েছেন তাঁরা। আজ আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের উদ্দেশ্যে দাবিগুলি তুলে ধরেছেন।

সংগঠনের মুখপাত্র শুভঙ্কর রায়ের বক্তব্য, পূর্বতন সরকারের আমলে বিভিন্ন বিদ্যালয়ে আইসিটি প্রকল্পে কম্পিউটার শিক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার পুণরায় বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করেছে। কিন্তু কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধির পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ওই প্রকল্পে মোট সারা ত্রিপুরায় ৬০৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। অথচ, সকলেই বেসরকারি মালিকানায় ওই প্রকল্প পরিচালিত হওয়ায় কম্পিউটার শিক্ষার উন্নতি হচ্ছে না। উপরন্তু, নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষকরা।

তাঁর অভিযোগ, বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার পাশাপাশি সকল শিক্ষকদের অন্যান্য প্রশাসনিক কাজ করতে হচ্ছে। এমনকি, ছুটির পর বিদ্যালয় বন্ধ করার দায়িত্বও সামলাতে হচ্ছে। কিন্তু, কম্পিউটার শিক্ষকরা বেতন মাত্র ১০ হাজার টাকা পাচ্ছেন।তাঁর দাবি, অন্য শিক্ষকদের মতোই কম্পিউটার শিক্ষকদেরও বেতন দেওয়া হোক। কারণ, আমাদেরও সম কাজে সম বেতন পাওয়ার অধিকার রয়েছে। সাথে তিনি যোগ করেন, বেসরকারি মালিকানায় পরিচালনার বদলে কম্পিউটার শিক্ষাকে ত্রিপুরা সরকারের অধীনে নেওয়া হোক। তাতে, ওই শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি সম্ভব হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিট্যাল ইন্ডিয়ার স্বপ্ন সফল করার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষাকেও ত্রিপুরা সরকারের প্রাধান্য দেওয়া উচিত।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top