News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিরডি যাওয়ার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে ৭ মহিলা-সহ মৃত ১০, আহত অন্তত ১৭
Image

সিরডি যাওয়ার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে ৭ মহিলা-সহ মৃত ১০, আহত অন্তত ১৭

থানে, ১৩ জানুয়ারি (হি.স.): বাসে চেপে সিরডি যাচ্ছিলেন যাত্রীরা। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মারা গেলেন ১০ জন যাত্রী। নিহতদের মধ্যে রয়েছেন ৭ জন মহিলা। আরও ১৭ জন যাত্রী গুরুতর জখম। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকালে মহারাষ্ট্রের পাথারে গ্রামের কাছে নাসিক-সিরডি জাতীয় সড়কে হয়েছে দুর্ঘটনা। ভয়াবহ এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিজনকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে।

পুলিশ জানিয়েছে, থানে জেলার অম্বরনাথ থেকে ছেড়েছিল বিলাসবহুল বাসটি। দুর্ঘটনাগ্রস্ত বাসে ছিলেন ৪৫ জন যাত্রী। গন্তব্য ছিল সিরডি। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন মহিলা-সহ ১০ জনের। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Releated Posts

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026

অপারেশন সিঁদুরের প্রভাব: ভারতের বিরুদ্ধে ‘গোপন ও অস্বীকারযোগ্য’ সন্ত্রাস কৌশলে পাকিস্তান

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কৌশলে ফের বড়সড় পরিবর্তন আনছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’-এর পর সরাসরি পাকিস্তান-ভিত্তিক…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top