News Flash

  • Home
  • বিদেশ
  • হোয়াইট হাউস থেকে উদ্ধার আরেক দফায় গোপনীয় সরকারি নথি
Image

হোয়াইট হাউস থেকে উদ্ধার আরেক দফায় গোপনীয় সরকারি নথি

ওয়াশিংটন, ১২ জানুয়ারি (হি. স.) : হোয়াইট হাউসের জন্য রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতির মাত্রা আরও বাড়ল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীরা গোপনীয় সরকারি রেকর্ডের একটি নতুন ব্যাচ খুঁজে পেয়েছেন। দ্বিতীয় আরেকটি স্থানে এগুলি পাওয়া যায়। বাইডেনের সহযোগীরা কখন বা কোথায় ফাইলগুলোর অতিরিক্ত অংশ খুঁজে পেয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

প্রথম দফায় ওয়াশিংটন ডিসির একটি বেসরকারি অফিসে নথি পাওয়া গিয়েছিল। ওই অফিসটি বাইডেন অতীতে ভাইস-প্রেসিডেন্ট হওয়ার পরে ব্যবহার করেছিলেন। বিষয়টি মার্কিন বিচার বিভাগ পর্যালোচনা করছে। বাইডেনের পূর্বসূরী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুলভাবে গোপন ফাইল পরিচালনা করার অভিযোগে ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন। হোয়াইট হাউসের কাছে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠান ‘পেন বাইডেন সেন্টারে নভেম্বরে প্রায় ১০ টি নথির প্রথম ব্যাচটি পাওয়া গিয়েছিল। ওই কাগজপত্রগুলোর মধ্যে ইউক্রেন, ইরান এবং যুক্তরাজ্য সম্পর্কিত মার্কিন গোয়েন্দা মেমো এবং ব্রিফিং সামগ্রী রয়েছে বলে জানা গেছে।

নতুন পাওয়া ব্যাচ সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। এর আগে বুধবার তার দৈনিক প্রেস ব্রিফিংয়ের সময় বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়ের প্রথম ফাইলগুলো সম্পর্কে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছিলেন। জঁ-পিয়ের বলেন, ‘এটি বিচার বিভাগ পর্যালোচনা করছে। গতকাল প্রেসিডেন্ট যা বলেছেন তার বাইরে আমি যেতে চাচ্ছি না।’ বাইডেন মঙ্গলবার বলেন, তিনি রেকর্ডগুলো আবিষ্কার করে ‘বিস্মিত’ হয়েছিলেন। বিচার বিভাগের পর্যালোচনায় ‘সহযোগিতা’ ও করছেন।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা ও চাঁদাবাজি বৃদ্ধি নিয়ে উদ্বেগ, দ্রুত পদক্ষেপের দাবি সংখ্যালঘু অধিকার সংগঠনের

ঢাকা, ১৩ জুন (আইএএনএস): বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, চাঁদাবাজি এবং বিশেষ করে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে চলা বিভিন্ন…

ByByNews Desk Jun 13, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিওর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

ওয়াশিংটন, ১৩ জুন (আইএএনএস): স্পেস প্রযুক্তি সংস্থা ইলন মাস্ক-এর নেতৃত্বাধীন স্পেসএক্স-এর রেকর্ড গড়া শেয়ারবাজারে আত্মপ্রকাশের (আইপিও) পর বিশ্বের…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top