News Flash

  • Home
  • দেশ
  • ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণ; ‘গঙ্গা বিলাস’-এর সূচনা ১৩ জানুয়ারি, মানুষের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে
Image

৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণ; ‘গঙ্গা বিলাস’-এর সূচনা ১৩ জানুয়ারি, মানুষের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’-এর উদ্বোধন হতে চলেছে ১৩ জানুয়ারি, শুক্রবার। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এম ভি গঙ্গা বিলাস-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রমোদতরীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই, এই প্রমোদতরী দেখার জন্য সবাই মুখিয়ে আছেন। এই প্রমোদতরীতে রয়েছে ফাইভস্টার হোটেলের সমস্ত সুবিধে। গঙ্গা বিলাস ক্রুজে মোট ১৮টি ঘর রয়েছে। এছাড়াও ক্রুজে রয়েছে জিম, স্পা সেন্টার, লেকচার হাউস, লাইব্রেরি।

গঙ্গা বিলাসে ভ্রমণ যেন বিরক্তিকর না হয়, তাই ক্রুজে গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিম ইত্যাদির সুবিধা থাকবে। গঙ্গা বিলাস ক্রুজ হবে আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত ও সম্পূর্ণ নিরাপদ। বারাণসী থেকে যাত্রা শুরু করে বক্সার, রামনগর, গাজিপুর পেরিয়ে পাটনা পৌঁছবে গঙ্গা বিলাস। সেখান থেকে ফরাক্কা, মুর্শিদাবাদ হয়ে কলকাতা পৌঁছবে। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে বৃহত্তম প্রমোদতরী। অসমের ডিব্রুগড়ে যাত্রা শেষ হবে। ক্রুজটি ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে। ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণে ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে প্রমোদতরী। প্রসঙ্গত, প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’-এর সূচনা করার পাশাপাশি বারাণসীতে গঙ্গার তীরে একটি ‘টেন্ট সিটি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top